
টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযোগ রয়েছে, কিশোরীকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। গতকাল শনিবার বিকেলে সে পালিয়ে পানিতে লাফ দেয়।
স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীকে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত সালাউদ্দিন পলাতক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মোখলেছুর রহমান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, নড়াইল জেলা সদরের নারায়ণপুর গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে কয়েক মাস আগে টিকটকে পরিচয় হয় রাঙামাটির শান্তিনগরের সালাউদ্দিনের। পরিচয় থেকে প্রেম হয়। রাঙামাটির সালাউদ্দিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। সালাউদ্দিনকে বিশ্বাস করে স্বামীর সংসারে যায়নি ওই কিশোরী।
গত ১৫ অক্টোবর মেয়েটিকে বিয়ের কথা বলে রাঙামাটিতে নিয়ে আসেন সালাউদ্দিন। বাস টার্মিনাল সংলগ্ন শান্তিনগরের জনৈক আলমের মালিকানাধীন ভাড়া বাসায় তাকে রাখেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী বলে, ‘আমাকে সালাউদ্দিন ধর্ষণ করেছে। আমাকে রুমে আটকে রেখে ইয়াবা, গাঁজা সেবন করত আর আমাকে নির্যাতন করত।’
কিশোরী আরও বলেন, ‘শনিবার বিকেলে আমাকে আবারও ধর্ষণ করতে চাইলে আমি বাথরুমে যাওয়ার নাম করে নদীতে ঝাঁপ দিই। স্থানীয় মানুষজন আমাকে উদ্ধার করে প্রাণে রক্ষা করে।’
কোতোয়ালি থানা-পুলিশ জানিয়েছে, কিশোরীকে মানসিকভাবে চরম বিপর্যস্ত দেখাচ্ছে। তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
শনিবার রাতে কোতোয়ালি থানার পরিদর্শক মোখলেছুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী সালাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে