রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান।
ফেসবুকের ওই পোস্টে হাতে লেখা পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে তিনি লেখেন, সবিনয়ে অবহিত করছি যে, আমি নিম্নস্বাক্ষরকারী ২০২৪ সালের সেপ্টেম্বরের থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা দপ্তরের দায়িত্বে আছি। একাডেমিক এবং গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে আমার পক্ষে ছাত্র-উপদেষ্টা পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
তিনি আরও লেখেন, এমতাবস্থায় ছাত্র-উপদেষ্টা পদ থেকে আমাকে অদ্য ১১ জুন অপরাহ্ন থেকে অব্যাহতিদানে আপনার একান্ত মর্জি হয়।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘আমার পদত্যাগের খবরটি সত্য। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। অ্যাকাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তিনি পদত্যাগ করেছেন বলে জেনেছি। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে