
পুরোনো ঋণগ্রহীতা সদস্যদের বয়স ৬৫ হলে তাঁকে নতুন করে আর ঋণ দেয় না বেসরকারি সংস্থা আশা। তবে তাদের দেওয়া হচ্ছে এককালীন ১৫ হাজার টাকা। এই টাকাটিকে অবসর ভাতা বলছে আশা। ২০১৮ সাল থেকে এমন কার্যক্রম শুরু করেছে দেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী এই বেসরকারি সংস্থাটি। তাতে খুশি দীর্ঘদিনের পুরোনো সদস্যরা।
আজ বুধবার সকালে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে এমন তথ্য দিয়েছেন আশার কর্মকর্তারা। নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আশার রাজশাহী বিভাগীয় কার্যালয় আয়োজিত এ সভায় সংস্থাটির সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, ঋণগ্রহীতা কোনো সদস্যের বয়স ৬৫ বছর হয়ে গেলে সংস্থার নিয়ম অনুযায়ী তাঁকে আর ঋণ দেওয়া সম্ভব হয় না। তখন তাঁকে এককালীন ১৫ হাজার টাকা দেওয়া হয় অবসর ভাতা হিসেবে। অন্তত আটবার ঋণ নিয়ে পরিশোধ করেছেন এমন সদস্যরাই আশার এই অবসর ভাতা পেয়ে থাকেন। অনলাইনে সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত থাকায় স্বয়ংক্রিয়ভাবেই অবসর ভাতা প্রাপ্য সদস্যের নাম দেখতে পান আশার কর্মকর্তারা। তখন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়। জীবনের শেষ সময়ে এসেও অনেকে এই অবসর ভাতা দিয়ে ছোটখাটো দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁকে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না।
সভায় আরও জানানো হয়, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা নিয়ে আশার বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়। ২০২৩-২৪ অর্থবছরে ৫৫ জনকে ৮ লাখ ২৫ হাজার টাকা অবসর ভাতা দেওয়া হয়েছে। এ অর্থবছরে ১ হাজার ৯৬৮ জন সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে ৪৯ লাখ ৮৯ হাজার টাকা এবং মৃত্যুজনিত কারণে ৯৩২ জন সদস্যের দাফন-কাফনের জন্য ৫ হাজার করে ৪৬ লাখ টাকা দিয়েছে আশা। এ অর্থবছরে বিভাগের ২২৬টি শাখার মাধ্যমে ৫ লাখ ৩৯ হাজার ৪৬০ জন সদস্যের মাঝে ৩ হাজার ১৯৯ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে ৩ হাজার ৪৮১ কোটি টাকা বিতরণ করতে চায় সংস্থাটি।
সভায় আশার ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য যেসব সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে তার তথ্যও তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। তিনি আশার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শ ম সাজু ও আশার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম, টিম-সি) মীর আনিছুর রহমান। সভাপতিত্ব করেন আশার বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম চৌধুরী। সভায় জ্যেষ্ঠ অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আশরাফ ফারুকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১০ মিনিট আগে