রাজশাহীর পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে নিহত বালুমহালের ম্যানেজার আজিজুল হাকিমের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার চরে জাজিরা নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়।
আজিজুল হাকিম নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার হিজলি পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে পদ্মার চরের গরুর রাখাল সাইদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে স্পিডবোট নিয়ে ছয়-সাতজনের সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। স্পিডবোটের ওপরে আকাশে ড্রোন ক্যামেরা ছিল। তারা ড্রোন ক্যামেরায় মানুষ দেখে দেখে গুলি করে। ধারণা করা হচ্ছে, তারা বালুমহালের ম্যানেজারকে স্পিডবোটে তুলে নিয়ে গিয়ে গুলি চালিয়ে হত্যা করে চলে যায়।
ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, রাজশাহীর বাঘা উপজেলার হবিরচর এলাকায় বালুমহাল নিয়ে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বেলাল গ্রুপ ও কাঁকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটে। একটি স্পিডবোটের ভেতর তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বাঁ চোখের ওপরের পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং গুলি মাথার ওপরের অংশ দিয়ে বের হয়ে গেছে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, প্রশাসনের তালিকায় পদ্মার চরের ১১টি সন্ত্রাসী গোষ্ঠীর নাম রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে রয়েছে কাঁকন বাহিনী, মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী, বাহান্ন বাহিনী, সুখচাঁদ-নাহারুল বাহিনী।
এই বাহিনী একের পর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষ হত্যা করছে। তবে ‘অপারেশন ফাস্ট লাইট’ অভিযানে কয়েক দফায় ২০৩ জনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে