আগুন-সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘আগুন সন্ত্রাসের বাংলাদেশ হতে দেওয়া যাবে না।’
আজ বুধবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার চহেড়া আলাদীপুর উচ্চবিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি ভীতি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আগুন সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না। আগুন সন্ত্রাসের বাংলাদেশ হতে দেওয়া যাবে না। জনগণের সম্পদ নষ্টকারীদের প্রতিরোধ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা করেছিল বিএনপি। এই নৃশংস ঘটনার বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। সংসদে এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলতে দেওয়া হয়নি।’
নতুন বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এক সময় পুরোনো-ছেঁড়া বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু হতো। মোবাইল ফোনে শিক্ষা উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সরকার।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে