
জাতীয় পার্টির (জাপা) রাজশাহী জেলা ও মহানগরের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এ সময় অফিসের সামনে লাগানো সাইনবোর্ড খুলে অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরসহ অন্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি রাজশাহী কলেজের সামনের সড়ক দিয়ে ঘুরে সাহেববাজার গণকপাড়া হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাচ্ছিল।
পরে গণকপাড়ায় জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর অফিসে হামলা করা হয়। কয়েকজন নেতা-কর্মী ভেতরে ঢুকে অফিসের দরজা এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এরপর সাইনবোর্ড খুলে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেন। পরে সেখানে পুলিশের দুটি গাড়ি যায়।

এর আগে মিছিলে অংশ নেন এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, ছাত্রশিবিরের সাবেক নেতা শাকিলুর রহমান, গণঅধিকার পরিষদের জেলার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, মহানগরের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান জুয়েল, যুগ্ম সদস্যসচিব আরজিত আলী রানা প্রমুখ।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ পৌঁছার আগেই জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে