
নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে জেলা সদরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা উপজেলার জামনগর ইউনিয়নের রহমানপুর এলাকার বাসিন্দা। র্যাবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন আতাহার আলী (৪১) ও তাঁর ছেলে অন্তর আহম্মেদ (১৯)।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রহিমানপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন অন্তর। বিষয়টি মেয়ের পরিবার অন্তরের বাবাকে জানালেও তিনি কর্ণপাত করেননি।
র্যাব জানায়, ৮ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়ার জন্য মেয়েটি রহিমানপুর বাজারে গেলে বাবা-ছেলেসহ আরও তিন-চারজন মিলে মেয়েকে জোর করে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করেন মেয়ের বাবা। পরে থানা থেকে মেয়েটিকে উদ্ধারে র্যাবের সহায়তা চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই ধারাবাহিকতায় র্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে জেলা সদরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তারসহ অপহৃত মেয়েকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মেয়েটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গ্রেপ্তার বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে