
রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় আড়ানী পৌরসভার গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ যাত্রাপালা মঞ্চস্থ হয়।
গোচর গ্রামের সংস্কৃতিমনা ও যাত্রাপ্রেমী তরুণদের উদ্যোগে আয়োজিত এ যাত্রাপালার পরিচালনার দায়িত্বে ছিলেন জামাল মণ্ডল। পালাটিতে সামাজিক শিক্ষা, লোকজ সংস্কৃতি এবং গ্রামবাংলার অত্যাচারী শক্তির বিরুদ্ধে প্রতিবাদী চেতনার পাশাপাশি ঐতিহাসিক ঘটনাপ্রবাহও তুলে ধরা হয়।
যাত্রাপালায় দেখানো হয়, সম্রাট হুমায়ুনের শাসনামলে শের খান শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হন। গুজরাটের সুলতান বাহাদুর শাহের দরবার থেকে ফিরে হুমায়ুন দেখতে পান, শের খান ইতিমধ্যে গৌড় দখল করে নিয়েছেন। পরবর্তী সংঘাত, রাজনৈতিক টানাপোড়েন এবং হুমায়ুনের সাম্রাজ্য পুনর্দখলের সংগ্রামের মধ্য দিয়ে ‘পরাজিত সম্রাট’ যাত্রাপালার কাহিনির সমাপ্তি ঘটে।
যাত্রাপালার পরিচালক জামাল মণ্ডল বলেন, ‘বর্তমানে আধুনিক যাত্রার নামে অনেক ক্ষেত্রে গল্পের গভীরতা ও পালার আসল আমেজ হারিয়ে যাচ্ছে। ডিজে সাউন্ড ও অপ্রাসঙ্গিক উপস্থাপনার কারণে ঐতিহ্যবাহী যাত্রার স্বাদ অনেকটাই ম্লান। “পরাজিত সম্রাট” দর্শকদের সেই হারানো যাত্রার স্বাদ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হতে পারে যাত্রাপালা।’
দর্শক লাল্টু বলেন, যাত্রাটি আমি খুব উপভোগ করেছি। অভিনয় ও উপস্থাপনা সত্যিই ভালো লেগেছে।
যাত্রাপালায় অভিনয় করেন আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নওশাদ আলী, সুফিয়ান আলী, রুহুল ইসলাম, জামাল উদ্দিন, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম, এমরান হোসেন ও বকুল হোসেনসহ অনেকে।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে