রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে আহত সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রী মারা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাদিয়া খাতুন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং চকরাজাপুরের বাসিন্দা সায়েম শিকদারের একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মার্চ সকালে কলেজ শেষে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে নিজ বাড়ি চকরাজাপুরে ফিরছিল সাদিয়া। পথে পদ্মা নদীর শিমুলতলা ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সাদিয়া।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে ১৮ মার্চ তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সাদিয়া মারা যায়।
সাদিয়ার বাবা সায়েম শিকদার বলেন, ‘দুর্ঘটনার পর মেয়েকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে বাড়িতে আনি। কিন্তু হঠাৎ অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া মারা যায়। দুপুরে মরদেহ দাফন করা হয়েছে।’
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে