
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদের খালে এ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল, বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এ জন্য কোনো অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার এই জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে