
রাজশাহীর বাঘায় একটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কমিউনিটি ক্লিনিকের দরজার তালা ভেঙে ঢুকে ওজন মাপা মেশিন ১টি, বিপি মেশিন ২টি, ডায়াবেটিস গ্লুকোমিটার ১টি, ওষুধ ১ বক্স (ইনটেক), ইন্টারনেট রাউটার ১টি, ক্যালকুলেটর ১টি, কাঁচি সেট ১টি এবং দুটি আলমারির তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে গেছে।
ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আবুল হোসেন বলেন, ‘রোববার সকাল ৮টা ৫০ মিনিটে সিসিতে উপস্থিত হয়ে দেখেছি তালা ভাঙা। আমি তাৎক্ষণিক সিসির সভাপতিকে জানাই। সভাপতি নিজে ও স্থানীয় বাসিন্দারা এসে বিষয়টি সরেজমিনে দেখেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রতিনিধি হিসেবে সহকারী স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিনকে পাঠিয়েছিলাম, তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৭ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে