চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া থেকে প্রায় তিন ফুট উচ্চতার বিরল প্রজাতির একটি মদনটাক পাখি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার একদিলতোলা গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন ও একটি পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।
মদনটাক উদ্ধারের সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের সদস্য শারফুল ইসলাম খোকন, আবু বকর সিদ্দিক ও জুয়েল রানা উপস্থিত ছিলেন। পরে পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন পরিবেশ কর্মীরা। পাখিটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘সিংড়া উপজেলার একদিলতোলা গ্রামের কৃষক শান্তি ইসলামের বাড়িতে একটি বড় পাখি আটকের খবর পাই। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংগঠনের সদস্যদের নিয়ে পাখিটিকে উদ্ধার করি। এটি একটি বিরল প্রজাতির পাখি, নাম মদনটাক। আর এর উচ্চতা প্রায় তিন ফুট। এ সময় পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়।’
সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন বলেন, ‘চলনবিল হলো জীববৈচিত্র্যের ভান্ডার। এই বিলে শীতকালে পাখ-পাখালির মেলা বসে। এটা খুবই নান্দনিক। বিলের জীববৈচিত্র্য রক্ষা কমিটির যে সংগঠন রয়েছে তাদের নিয়ে প্রশাসন সব সময়ই পাখি ও জীববৈচিত্র্য রক্ষা কাজ করছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৭ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে