
অতিথি পুনর্বিবেচনাসহ তিন দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬০, ৬১ ও ৬২ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ। দাবি মানা না হলে আসন্ন দ্বাদশ সমাবর্তন বর্জনের ঘোষণা দেয় তারা। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেয়।
তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে অতিথি পুনর্বিবেচনা, তারিখ পুনর্বিবেচনা ও রেজিস্ট্রেশনের সময় আবার উন্মুক্তকরণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৬১ ব্যাচ) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘২০২৩ সালের নভেম্বরে হওয়ার কথা থাকলেও হঠাৎ করে জাতীয় নির্বাচনের আগে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক। আগামী ১৭ ডিসেম্বর সমাবর্তন করা হলে অনেক শিক্ষার্থী তাতে অংশগ্রহণ করতে পারবে না। তা ছাড়া বর্তমানে অতিথি তালিকায় যাঁরা রয়েছেন তাতে আমরা অসন্তুষ্ট; কিন্তু কাউকে অসম্মান করতে চাই না। বিশ্ববিদ্যালয়ের সুনাম-ঐতিহ্যের জায়গা থেকে আমরা চাই প্রয়োজন হলে নির্বাচনের পর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে অতিথি করা হোক।’
রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি। তাই রেজিস্ট্রেশন আবার উন্মুক্ত করতে হবে। পাশাপাশি সমাবর্তনের জন্য শিক্ষার্থীদের জমা দেওয়া ফি কোন ব্যাংকে রাখা হয়েছিল, সেই অর্থ থেকে কত লভ্যাংশ পাওয়া গেছে এবং পুরো সমাবর্তনের বাজেট প্রকাশ করতে হবে।’ অন্য শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাদের একার সিদ্ধান্ত নয়। আমরা আমাদের সমাবর্তন নিয়ে যে মেসেঞ্জার গ্রুপে সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রশাসন যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
উল্লেখ্য, ১৭ ডিসেম্বর রাবির সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ উপস্থিত থাকবেন বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে