
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় একজন দরজি নিহত হয়েছেন। এর জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দিয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
নিহত ব্যক্তির নাম আক্কাশ আলী। তিনি ওই এলাকায় একটি টেইলার্সের দোকানে দরজির কাজ করতেন। তাঁর বাড়ি জেলার চারঘাট উপজেলা সদরের থানাপাড়া মহল্লায়। মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। যে ট্রাকের ধাক্কায় আক্কাশ আলী নিহত হন সেই ট্রাকে তাঁরা আগুন জ্বালিয়ে দেন। এ ছাড়া আরও একটি ড্রাম ট্রাক আটকে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া ভিডিও করার কারণে যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারে পুঠিয়া থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ। এরপর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয়। পরবর্তীকালে পরিস্থিতি শান্ত করা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’ তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে