
রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে ঘুঘুর বাচ্চা ধরতে গিয়ে প্রাণ গেছে এক কিশোরের। বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে মো. সাজ্জাদ (১৫) নামের ওই কিশোরের।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের তেরোখাদিয়া স্টেডিয়াম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদের বাবার নাম মো. সাজু। বাড়ি রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘুঘুর বাচ্চা ধরতে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল সাজ্জাদ। এতে বিদ্যুতায়িত হয়ে সে খুঁটিতে ঝুলছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার বিষয়টি তাঁরা শুনেছেন। এ বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তে দুর্ঘটনা নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তখন একটি অপমৃত্যুর মামলা করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে