
বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহীর পদ্মাপাড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মার পাড়সংলগ্ন ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশন এই আয়োজন করে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা একসঙ্গে ঘুড়ি ওড়ান।
এ ছাড়া সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয় এই ঘুড়ি উৎসব। অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল হক মিলন বক্তব্য দেন। তিনি গ্রামবাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক চর্চা এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে মণি-মুক্তার সঙ্গে তুলনা করে তা পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে একসঙ্গে ঘুড়ি ওড়ান—এমপি মিলন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী প্রমুখ।
উৎসব চলাকালে পদ্মাপাড়ের আকাশ রঙিন ঘুড়িতে ছেয়ে যায়। এ দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে