
নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আসমত আলী (৪২) পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসমত চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। স্ত্রী এসব পছন্দ করতেন না। এসব নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কলহ হতো। সম্প্রতি একটি চুরির ঘটনায় আসমত অভিযুক্ত হন। এ নিয়ে আজ শুক্রবার সালিস হওয়ার কথা ছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
আসমতের প্রতিবেশী ভাতিজা আনোয়ার হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে আসমত তাঁকে মোবাইলে ফোন করে বাড়ির খোঁজ নিতে বলেন। আনোয়ার গিয়ে ঘরের মেঝেতে তাঁর চাচির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সুফিয়ার বোন রাহেলা বেগম অভিযোগ করেন, তাঁর বোন আসমতের চুরির প্রতিবাদ করতেন। আজ শুক্রবারের সালিস নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই আসমত তাঁর বোনকে হত্যা করে আট বছরের সন্তান নিয়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আসমত পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে