রাজশাহীর বাঘায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চকএনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ৩০ অক্টোবর দুপুরে কৌশলে ৫ম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নেন।
এ সময় তিনি অফিসে কক্ষে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগীর আপত্তিকরস্থানে হাত দেন। এরপর ভুক্তভোগী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানায়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানতে গেলে উল্টো নানাভাবে হুমকি দেন প্রধান শিক্ষক।
পরে স্থানীয়দের ঘটনাটি অবগত করা হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। কিন্তু ১৩ দিনেও কোন ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীর মা বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন। এই বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
বাঘা থানার এসআই ও তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে