
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তাঁদের শপথবাক্য পাঠ করান উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
শপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন আয়োজনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দায়িত্ব গ্রহণের পরই তিনি বাংলাদেশে প্রথম ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেন, যা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।’ .
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষগণ তাঁদের হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রাকসু কোষাধ্যক্ষ, প্রক্টর ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার (২২ অক্টোবর) রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় এবং ১৬ অক্টোবর রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৫ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে