
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এমন প্রতারণা করতেন তিনি। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিউর রহমান (৪০)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা।
আজ রোববার সকালে র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী এক তরুণ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন। রাজিউর নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার কথা বলেছিলেন। চাকরি দেওয়ার আশ্বাসে ১২ লাখ টাকার চুক্তি করেন। প্রথমে ৬ লাখ এবং পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার শর্ত ছিল। এরপর রাজিউরের পরামর্শে ভুক্তভোগী এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক ও ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান। এর পরদিন ৩ জুন সকালে রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগপ্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ে অংশ নেন ওই ভুক্তভোগী। কিন্তু বাছাইপর্বেই তিনি বাদ পড়ে যান। তখন রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।
র্যাব জানায়, মামলার পর ছায়াতদন্তে নামে র্যাব-৫ ও র্যাব-১৩। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া থেকে রাজিউরকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর সিপিএসসি এবং র্যাব-১৩-এর সিপিসি-১-এর একটি যৌথ দল এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিউর প্রতারণার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আগে কয়েকবার জেলেও গেছেন। গ্রেপ্তারের পর তাঁকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে