
পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকেরা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন। টানা তিন ঘণ্টার ঘেরাও কর্মসূচি শেষে নেসকো কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করেছে যে ঈশ্বরদীতে আর কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হবে না এবং ইতিপূর্বে লাগানো সব মিটারও পাল্টে দেওয়া হবে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঈশ্বরদীর সর্বস্তরের গ্রাহক এই কর্মসূচি পালন করেন। এ সময় বিদ্যুৎ অফিস কার্যত অচল হয়ে পড়ে।
এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরদী বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশে মিলিত হন গ্রাহকেরা। পরে তাঁরা ঈশ্বরদী-পাবনা সড়ক অবরোধ করেন। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে তাঁরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এ সময় তাঁরা চলমান প্রিপেইড মিটার বন্ধের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তের দাবি জানান। অন্যথায় দাবি না মানা পর্যন্ত নেসকো অফিস ঘেরাও করে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা বলেন, ‘আমরা ইতিপূর্বে প্রিপেইড মিটারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তখন নেসকো থেকে দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু নেসকো সেই প্রতিশ্রুতি রক্ষা না করে পুনরায় আবাসিকে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করেছে, যা খুবই দুঃখজনক।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন মাহবুব প্রাপ্তি বলেন, ‘প্রিপেইড মিটারে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষিত ও হয়রানি হচ্ছে। আমরা বারবার বন্ধের জন্য দাবি করছি। কিন্তু কর্তৃপক্ষ তা মানছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’
এ সময় আরও বক্তব্য দেন ‘প্রিপেইড মিটার স্থাপন প্রতিরোধ’ কর্মসূচির সংগঠক আ ফ ম রাজিবুল আলম ইভান, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিক্ষার্থী ফজলে রাব্বি সিয়াম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, খোরশেদ আলম দিপু প্রমুখ।
একপর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা মিছিল নিয়ে অফিসে গেলে নেসকোর আবাসিক প্রকৌশলী (নির্বাহী) আব্দুন নুর আলোচনার একপর্যায়ে গ্রাহকদের দাবি মেনে নিয়ে একটি লিখিত অঙ্গীকার করেন।
তাঁর স্বাক্ষরিত একটি সাদা কাগজে তিনি লেখেন, ‘প্রিপেইড মিটার লাগানো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করছি। ইতিপূর্বে ঈশ্বরদীতে লাগানো প্রতিটি প্রিপেইড মিটার নেসকো নিজ দায়িত্বে পাল্টে আগের মিটার লাগিয়ে দেবে।’
এই ঘটনার সত্যতা স্বীকার করে নেসকোর আবাসিক প্রকৌশলী আব্দুন নুর বলেন, গ্রাহকদের জোরালো দাবি মেনে নেওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে