
আটটি ছানা হারিয়ে শোকাহত মা কুকুর টম খাওয়াদাওয়া ভুলে উপজেলা পরিষদের আশপাশে খুঁজে ফিরছিল সন্তানদের। দুধ পান করা ছানাগুলো না থাকায় স্তন ফুলে কুকুরটিকে যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছিল।
তবে আট ছানা হারালেও ফিরে পেল নতুন দুটি ছানা। অন্য একটি কুকুরের জন্ম দেওয়া কয়েকটি বাচ্চা থেকে দুটি সংগ্রহ করা হয়েছে টমের জন্য। দুটি ছানা পেয়ে স্বস্তির চিহ্ন দেখা গেছে মা কুকুরটির চোখেমুখে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মা কুকুরের যন্ত্রণার কথা চিন্তা করে কুকুরছানা দুটি সংগ্রহ করেন সামাজিক সংগঠন ঈশ্বরদীয়ান-এর অ্যাডমিন শাহরিয়ার অমিত ও তাঁর বন্ধুরা। পরে উপজেলা পরিষদ চত্বরে ছানা দুটি মা কুকুর টমের কাছে ছেড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছানা দুটি মা কুকুর টমের স্তন সেবন শুরু করে। মুহূর্তেই যেন ছানা দুটিকে আপন করে নেয় মা কুকুরটি।
এ সময় সেখানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
ফেসবুক গ্রুপ ঈশ্বরদীয়ানের অ্যাডমিন শাহরিয়ার অমিত বলেন, ‘মা কুকুর টমকে দেখে খুব কষ্ট হচ্ছিল। বাচ্চা না থাকায় তার বুক ফুলে ভারী হয়ে যাচ্ছিল। মানুষ হিসেবে একটা প্রাণীর যন্ত্রণা অনুভব করে মনে হলো কিছু একটা করা দরকার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করলে তিনি পরামর্শ দেন অন্য একটা কুকুরের, যার অনেকগুলো ছানা আছে, সেখান থেকে দুটি ছানা এনে মা কুকুর টমকে দেওয়া যায় কি না। তাঁর সেই পরামর্শে আমি আমার পোষা কুকুরের কাছ থেকে দুটি বাচ্চা এনে সন্তানহারা টমকে দিই। যাতে সন্তান হারানোর যন্ত্রণা কিছুটা হলেও ভুলতে পারে। মাতৃত্বের স্বাদ কিছুটা মিটতে পারে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘আসলে মা কুকুরটি যখন মঙ্গলবার দুপুরে আমার কার্যালয়ের সামনে আসে, তখন আমার খুব খারাপ লাগছিল। সারা দিন উপজেলা চত্বরে ঘোরাঘুরি করছে, সন্তানদের খুঁজে বেড়াচ্ছে—এমন চিত্র দেখে ভাবলাম তার জন্য অন্য কুকুরের দুটি বাচ্চা এনে দিলে মন্দ হয় না। সেই চিন্তা থেকে ঈশ্বরদীয়ানের অ্যাডমিন শাহরিয়ার অমিতকে আমার চিন্তার কথা জানাই। তখন সে তাঁর পোষা কুকুরের দুটি বাচ্চা নিয়ে এসে মা কুকুরকে দেয়। তখন মা কুকুরের চোখেমুখে অনেকটা স্বস্তি দেখেছি। বাচ্চা দুটিকে সে তাৎক্ষণিক আপন করে নিয়েছে। দেখে নিজেদেরও মনে কিছুটা স্বস্তি লাগছে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে