রাজশাহীর বাঘা থেকে ১৫০ পিস কারেন্ট জাল ও ১০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বাঘা পৌর বাজারের মাজার এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এ সময় ওই দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও চায়না জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে