
রাজশাহী শহরের কয়েকটি স্থানে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। এসব কাজের জন্য সড়কে যত্রতত্র বিভিন্ন মালামাল ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে সড়ক সংকুচিত হয়েছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাত দিনের মধ্যে এসব মালামাল সরিয়ে সড়ক উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজশাহী মহানগরে নির্মাণাধীন ফ্লাইওভার, বাজারসহ বিভিন্ন অবকাঠামো সরেজমিন পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান এবং গোরহাঙ্গা থেকে নিউমার্কেট পর্যন্ত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে শালবাগান কাঁচাবাজার নির্মাণকাজের সার্বিক পরিস্থিতিও ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক দেখেন, সড়কের একাংশ দখল করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল ফেলে রাখা হয়েছে, যার কারণে জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের আগামী সাত দিনের মধ্যে এসব মালামাল সরিয়ে সড়ক চলাচলের উপযোগী করার নির্দেশ দেন প্রশাসক। পাশাপাশি নির্মাণাধীন ফ্লাইওভারসহ সব অসমাপ্ত কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করারও নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সচেষ্ট। সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ইতিমধ্যে ৩০ দিনের ও ৯০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণে কার্যক্রম চালানো হচ্ছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে সড়ক অবরুদ্ধ হয়ে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে নাগরিকদের মুক্তি দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রাস্তা উন্মুক্ত করা হবে। এ সময় ফুটপাত দখলমুক্ত রাখতে ফুটপাত ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন প্রশাসক।
এ সময় তাঁর সঙ্গে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে