
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাহিত করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাঁর কবর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোথাও নির্ধারণ করার কথা বলেছেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাফন করা হবে।
প্রসঙ্গত, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা পাওয়া গুণী এই কথাশিল্পী গতকাল সোমবার রাত সোয়া ৯টায় মারা যান। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাসে নিজ বাড়ি উজানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্যের শক্তিশালী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ১৯৩৯ সালে ভারতের বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষকতা করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হচ্ছিল না। চিকিৎসা চলছিল বাড়িতেই।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৯ দিন তাঁর চিকিৎসা চলে। এরপর তাঁকে আবার রাজশাহীর বাড়িতে নেওয়া হয়। কিন্তু বাড়িতে এসে মাত্র সপ্তাহখানেক ভালো ছিলেন কিংবদন্তি এই কথাসাহিত্যিক। আবার চেপে বসে অসুস্থতা। তিনি সপ্তাহখানেক ধরে কিছু খেতেও পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে মারা যান এই কিংবদন্তি।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে