নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন মামলার বাদীপক্ষের লোক নাটোর সদর উপজেলার গৌরীপুর (হয়বতপুর) এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. মৃদুল (৩৮) ও শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে মো. জনি খান (২৪)। বিবাদীপক্ষের মধ্যে রয়েছেন লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার মো. লোকমান সরকারের ছেলে মো. রানা (৪০)।
জানা গেছে, নাটোর পৌরসভার কান্দিভিটুয়া এলাকার জামিলুর রহমানের সাড়ে ১২ বিঘা জমি লালপুরে অবস্থিত। এই জমির ভোগদখল নিয়ে রামানন্দপুরের আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। আজ সকালে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানিতে অংশ নিতে বাদী ও বিবাদী—উভয় পক্ষের লোকজন আসেন। দুপুরে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের ৮-১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম জানান, আজ এডিএম কোর্টে শুনানি শেষে আদালত চত্বরের বাইরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে