
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র টেকে না। সংবিধানে যত ভালো কথা লেখা থাকুক, রাষ্ট্র যদি ডাকাতের হাতে যায়, তবে সে ফাঁকফোকর খুঁজে ডাকাতিই করবে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের লাখো মানুষ রক্ত দিয়ে এই রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলেছেন একটি সমানাধিকারভিত্তিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও সে স্বপ্ন বাস্তব হয়নি।
সাকি আরও বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা, কল্যাণমূলক রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র ঠিকভাবে চালাতে হলে জনগণের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা শ্রমিক–কৃষক–খেটে খাওয়া মানুষের দল। নিপীড়িত মানুষের অধিকারের জন্যই লড়াই করছি। ভোট আপনাদের হাতে, কাকে দেবেন, তা আপনারাই ঠিক করবেন।’
জোনায়েদ সাকির অভিযোগ, দেশের শাসকগোষ্ঠী ক্ষমতায় গিয়ে রাষ্ট্রযন্ত্রকে নিজের পকেটে পুরে ফেলেছে; সম্পদ লুট করেছে, বিদেশে পাচার করেছে। আরও গভীরভাবে রাষ্ট্রকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী করার চেষ্টা করেছে।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-১ আসনে গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২০ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩১ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে