
রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের ১০ দিনের ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী নগরীর নওদাপাড়ায় পোস্টাল একাডেমিতে এই ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ হয়।
সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার শাহিদুল এমরান। সালাম গ্রহণ শেষে তিনি ক্যাম্পে অংশগ্রহণকারী সব ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর ক্যাম্পিংয়ে দক্ষতা ও পারদর্শিতার জন্য তিনি চৌকশ ক্যাডেটদের পুরস্কার দেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাস্থান পদাতিক রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স। এই ক্যাম্পিংয়ে মহাস্থান রেজিমেন্টের আওতাধীন ১৬টি জেলার ৯৯টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫২৬ জন প্রশিক্ষণার্থী বিএনসিসি ক্যাডেট অংশ নেন।
গত ১৭ জানুয়ারি ১০ দিনব্যাপী রেজিমেন্টাল ক্যাম্পিং শুরু হয়েছিল। শেষ হবে বৃহস্পতিবার সকালে। ক্যাম্পিংয়ে ক্যাডেটদের আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণের অংশ হিসেবে ড্রিল, পিটি, ফায়ারিং, টহল, ফাঁদ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে