জয়পুরহাট শহরে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিনগর এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে শান্তিনগর এলাকায় পৌঁছালে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধস্তাধস্তিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিএনপি সমর্থকদের দাবি, স্বতন্ত্র প্রার্থীর লোকজন একটি গাড়িতে বহিরাগত কর্মী এনে কলেজ ভোটকেন্দ্র এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। এতে স্থানীয়রা প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয়।
স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা বলেন, ‘আমি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলাম। বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাকে হেনস্তা করেছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের ছোট ভাই মামুনুর রশিদ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ভোটকেন্দ্র এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। আমরা এতে বাধা দিলে তাঁর ভাড়া করা কিছু সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুপক্ষের কয়েকজন আহত হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। মামলা করার প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে