রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের শপথ হবে ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।
রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসুর সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব। আর হল সংসদের প্রতিনিধিদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ।
আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
সেতাউর রহমান বলেন, ‘রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের গেজেট আজ প্রকাশ করা হবে। ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাজেটসংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক সেতাউর রহমান বলেন, প্রতিনিধিরা কত টাকা বরাদ্দ পাবেন, তা এখনো নির্ধারণ হয়নি। সব খরচের হিসাব শেষে অবশিষ্ট অর্থের ওপর নির্ভর করে প্রতিনিধিদের বাজেট নির্ধারণ করা হবে।
এর আগে ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৪ মিনিট আগে