
রাজশাহীর বাঘা উপজেলায় এক মাদক কারবারির বাড়ির শৌচাগারের লো কমোড থেকে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম চপল আলী (৩৮)। বাড়ি বাঘার আলাইপুর গ্রামে।
আজ শনিবার ভোররাতে র্যাব-৫-এর একটি দল চপল আলীর বাড়িতে অভিযান চালায়। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে ওই বাড়ি থেকে ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, চপল আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই তিনি মাদক কেনাবেচা করেন। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক, হত্যাচেষ্টাসহ মোট ৮টি মামলা রয়েছে। হেরোইন ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৮ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে