
নওগাঁ সদর ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এবং ভোর ৫টার দিকে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুরে নিহতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
নওগাঁ শহরের দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রাতে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের চালক ও তাঁর সহযোগী নিহত হন। পরে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চালকের নাম-পরিচয় পাওয়া গেলেও তাঁর সহযোগীর ঠিকানা জানা যায়নি।
এদিকে নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, আজ সকালে শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সড়কের এক পাশ দিয়ে হেঁটে বালুডাংঙা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এ সময় নওগাঁ শহর অভিমুখী দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাশেমের মৃত্যু হয়। ঘটনার পরপর স্থানীয়রা পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে যান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে