
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ স্বপন ব্যাপারীর (৪০) ৩৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি। ঘটনাস্থলে রক্তের আলামত পাওয়ায় স্থানীয়দের ধারণা, গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যেতে পারে। এ ঘটনায় পুরো চরাঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটে সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে। নিখোঁজ স্বপন ব্যাপারী ওই এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের আঁধারে ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল দুটি ট্রলারে করে চরাঞ্চলে প্রবেশ করে। এ সময় স্বপন তাঁদের দিকে টর্চলাইট ধরলে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। এর পর থেকে স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বলেন, ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে। তাঁর ধারণা, দুর্বৃত্তরা ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, চরাঞ্চলে বালুঘাট ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সশস্ত্র তৎপরতা চলছে। এর আগেও এখানে হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে, যা জনমনে নিরাপত্তাহীনতা বাড়িয়েছে।
এদিকে নিখোঁজ স্বপনের সন্ধানে থানা-পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলছে। তবে ৩৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো অগ্রগতি নেই।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে জখম ও অপহরণের অভিযোগে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে