
রাজশাহীর কাটাখালী পৌর আওয়ামী লীগের সহসভাপতি শরীয়ত আলী সৈকতের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন যুবলীগ নেতা জিয়াউল আলম লিটন। লিটন চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক কমিটির (পিটিআই) সভাপতি।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লিটন। জিডিতে তিনি বলেন, তিনি বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি। গত ৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা আবু সামা ও তাঁর ভাই শরীয়ত আলীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে স্কুলের ইট লুটের বিষয়টিও উঠে আসে। যেহেতু তিনি স্কুলের পিটিআই কমিটির সভাপতি, তাই শরীয়তের ধারণা সাংবাদিককে তিনিই তথ্য দিয়েছেন। এ জন্য শরীয়ত তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
শরীয়তের ভাই আবু সামা পৌর আওয়ামী লীগের সভাপতি। গত ৩ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘দুই ভাইয়ে তটস্থ কাটাখালীর সবাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় নিউজ আসার পর আমার বাড়িতে দুটি ইট নিক্ষেপ করা হয়েছে। এরপর ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন শরীয়ত। এরা তো পেছন থেকে যে কোনো সময় হামলা করতে পারে। সে জন্য থানায় জিডি করেছি। পুলিশ অবশ্য জিডি নিচ্ছিল না। আমাকে বলছিল, এদের বিরুদ্ধে জিডি করলে তদন্ত শুরু হওয়ার পর নাকি আমি বিপদে পড়ব। দুই দিন ঘুরে যখন বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, তখন জিডি নিয়েছে।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কে জিডি নিচ্ছিল না সেটা আমার জানা নেই। এ রকম কোনো জিডি হয়েছে কিনা সেটিও জানি না। প্রতিদিনই তো কত জিডি হয়। সব কী মনে রাখা যায়?’ তখন জিডি নম্বর জানালে ওসি বলেন, ‘নম্বর যখন দিয়েছে, তখন জিডি রেকর্ড হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
লিটনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শরীয়ত আলী বলেন, ‘লিটন আমার প্রতিবেশী। তাঁর সঙ্গে তো প্রায়ই ফোনে কথা হয়। কিন্তু আমি প্রাণনাশের কোনো হুমকি দিইনি। হুমকি দিয়ে থাকলে এবং এ ব্যাপারে জিডি হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৮ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে