
নওগাঁর রাণীনগরে ওমর বক্স (৫৬) নামে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার দামুয়া সরদার পাড়া নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ওমর বক্স জেলার মহাদেবপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী এবং রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদার পাড়া গ্রামের মৃত জাছের আলীর ছেলে।
ওমর আলীর স্ত্রী হামিমা জেসমিন জানান, তার স্বামী নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী। তারা নওগাঁ শহরেই বসবাস করেন। শারীরিক অসুস্থতার কারণে দুই দিনের ছুটিতে ছিলেন ওমর বক্স।
বুধবার দুপুরে খাবার খেয়ে শহরের বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। ওই বাড়িতে তার মা ছাড়া আর কেউ থাকেন না। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে জানতে পারেন ওমর আলী সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ছুটে আসেন।
তিনি আরও জানান, বেশ কিছু দিন হলো তিনি হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। হয়তো এমন মানসিক অসুস্থতার কারণেই আত্মহত্যা করেছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ওমর বক্সের আর মাত্র নয় মাসের মতো চাকরি আছে। এরপর অবসরে যাবেন। তবে চাকরি থেকে অবসরে গেলে কীভাবে সংসার চলবে এমন মানসিক চাপ এবং পারিবারিকভাবে ছোটখাটো কিছু কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে