
জয়পুরহাটের আক্কেলপুরে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী সোহেল রানার বাড়িতে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাত ৪টার দিকে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির পেছনের জানালার গ্রিলের একটি পাইপ কেটে দরজার ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে সোহেল রানার বাবার চোখ ও হাত বাঁধে। পরে তাঁর মায়ের হাত বেঁধে ওপর তালায় সোহেল রানার ঘরে নিয়ে যান। সেখানে সোহেল ও তাঁর স্ত্রীর হাত বেঁধে ঘরের মধ্য রাখা জিনিসপত্র তছনছ করে নগদ ২৯ হাজার টাকা ও ১৮-২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তবে ডাকাত দলের সদস্যরা কাউকে মারধর করেনি। ওই সময় পরিবারের সবার মোবাইল ফোন কেড়ে নিলেও চলে যাওয়ার সময় মোবাইল ফোনগুলো দিয়ে যায় ডাকাতেরা।
বাড়ির মালিক সোহেল রানা বলেন, ‘আমি গত কয়েক মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে ছুটিতে এসেছি। রাত ৪টার দিকে বাড়ির জানালা কেটে ২০-২৫ জনের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে আমাদের কাউকে মারধর করেনি। ডাকাতেরা চলে যাওয়ার পর পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ আমাদের বাড়িতে আসে।’
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘আজ সকালে খবর পাই মালয়েশিয়াপ্রবাসী সোহেল রানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমি তাঁর বাড়িতে এসে দেখি ঘরের জিনিসপত্র এলোমেলো। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সোহেল রানার বাড়িতে এসেছি, ঘটনাটি খতিয়ে দেখে বিস্তারিত বলতে পারব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে