
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু ঝিলিক খাতুনের (১০) সন্ধান পাঁচ দিনেও মেলেনি। আজ বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত তার খোঁজ পায়নি পরিবার। গত ১৪ এপ্রিল ঝিলিক ও তার খালাতো বোন জান্নাতি খাতুন (৯) গোসলে নেমে নিখোঁজ হয়।
রাজশাহী সদরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘নিখোঁজ হওয়ার দিন সাত ঘণ্টা অভিযান চালানো হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই দিন নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। ২৩ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ঝিলিকের খালাতো বোন জান্নাতির লাশ ভেসে ওঠে। পরে ঝিলিকের পরিবারের অনুমতি নিয়ে অভিযান বন্ধ করা হয়।’
এ দিকে ঝিলিকর সন্ধান পেতে পদ্মা নদীর পূর্বদিকে নৌকা নিয়ে প্রায় ৩০ কিলোমিটার পাবনার ঈশ্বরদী উপজেলার গোলাপনগর এলাকা পর্যন্ত প্রতিদিন খুঁজছেন পরিবারের লোকজন ও স্বজনেরা। তাঁর মা বিউটি বেগম পদ্মা নদীর ধারে গিয়ে মেয়েকে পাওয়ার জন্য আহাজারি করছেন। ঝিলিক চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে।
স্থানীয় লোকজন জানান, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়ার মানিকের চরে আবদুল মান্নানের মেয়ে হালিমা খাতুনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা ঈদের পরদিন সেখানে আসে। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর স্থানীয় মসজিদের ঘাটে গোসলে নেমে ঝিলিক ও জান্নাতি নিখোঁজ হয়।
এদিকে নিখোঁজের ২৩ ঘণ্টা পর গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে চকরাজপুর ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় পদ্মা নদী থেকে জান্নাতি খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে। তাকে ওই দিন বিকেলে নিজের এলাকায় দাফন করা হয়।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান বলেন, ‘জান্নাতি খাতুনের মরদেহ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু নিখোঁজের পাঁচ দিন হলেও ঝিলিকের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে পরিবারের লোকজন চিন্তায় আছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে