
বগুড়ার শাজাহানপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোহান (১৮)নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান শেরপুর পৌর এলাকার নয়াপাড়ার আশু মিয়ার ছেলে এবং শেরপুর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৭৯৩৭) মহাসড়ক দিয়ে যাচ্ছিল। একই সময়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে দুই যুবক যাচ্ছিলেন। বি-ব্লক ফ্লাইওভারে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনের চাকার নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলচালক নিহত হন এবং মারুফ নামের অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং বিকট শব্দে ট্রাকের একটি চাকা ফেটে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ট্রাকে ছড়িয়ে পড়লে চালক ট্রাক থেকে নামার সময় আহত হন। স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে