
বগুড়ার শিবগঞ্জে ধারের টাকা শোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া গ্রামের আবু সুফিয়ান জাকির এবং একই উপজেলার পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের মিল্লাত হোসেন। এ ঘটনায় অপর আসামিরা হলেন উপজেলার মুরাদপুর উত্তরপাড়া গ্রামের ফারুক হোসেন ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার আলী। গতকাল নির্যাতিত গৃহবধূর স্বামী চারজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর দিনমজুর স্বামীর কাছে পাওনা ১১ হাজার টাকা ফেরত পেতে চাপ দিচ্ছিলেন আজাহার আলী। বৃহস্পতিবারও টাকা দিতে না পারায় আসামিরা ওই গৃহবধূ ও তাঁর স্বামীকে বাড়ি থেকে জোর করে তুলে একটি অফিসে নিয়ে যান। সেখানে গৃহবধূর স্বামীকে একটি ঘরে আটকে রাখেন। এরপর ওই গৃহবধূকে অন্য ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে স্বামী-স্ত্রীকে সেখান থেকে তাড়িয়ে দেন অভিযুক্তরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে