
রাজশাহীর মোহনপুর উপজেলায় ভেকুর চাকায় পিষে আহমেদ জুবায়েরকে (২৩) হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জুবায়েরের বাবা রফিকুল ইসলাম মোহনপুর থানায় মামলাটি করেন।
এর আগে গত বুধবার রাতে উপজেলার বড় পালশা গ্রামে বিলে আবাদি জমিতে পুকুর খননে বাধা দিতে গেলে জুবায়েরকে ভেকুর (এক্সকাভেটর) দিয়ে পিষে হত্যা করা হয়। নিহত জুবায়েরের বাড়ি বড় পালশা গ্রামে। ময়নাতদন্তের পর গতকাল দুপুরে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জুবায়ের হত্যায় ভেকুচালক আব্দুল হাকিমকে (২৮) বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, জুবায়ের হত্যার ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করা যাবে না। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে