
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তাঁকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। আজ শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে এসব নির্দেশ দেওয়া হয়।
গত বুধবার রাত ১১টার দিকে নগরের রানীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় নাহিদুল ইসলাম রাজশাহী জেলা সমন্বয় কমিটির আরেক যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমের বুকে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, যে রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে, সেটির মালিক এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম। তাঁর সামনেই ঘটনাটি ঘটে। ফিরোজ আলমকে লাথি মেরে নাহিদুল ইসলাম সাজু সেখান থেকে চলে গিয়েছিলেন। ফিরোজ আলমও বাড়ি ফিরছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
রাজশাহী জেলা এনসিপির একটি সূত্র জানায়, গত বুধবার রাতে জেলা সমন্বয় কমিটির নেতারা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের রেস্তোরাঁয় বসেছিলেন। এ সময় নাহিদুল ইসলাম ও ফিরোজ আলম একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তাঁরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। এ সময় একে অপরকে ‘তুই আওয়ামী লীগ’ বলেও কটাক্ষ করেন। এরই একপর্যায়ে নাহিদুল ইসলাম উঠে গিয়ে ফিরোজ আলমের বুকে লাথি মারেন।
গতকাল বৃহস্পতিবার রাতে নাহিদুল ইসলাম বলেছিলেন, ‘এটা সমাধান হয়ে গেছে। আমি ফিরোজের কাছে যাচ্ছি। নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এখন সমস্যা নেই। জেলার প্রধান সমন্বয়কারী এবং কেন্দ্রের ভাইয়েরা দুজনের সঙ্গে কথা বলে সমাধান করেছেন।’
তবে আজ এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক চিঠিতে জেলা সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এর লিখিত জবাব তিন দিনের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে দিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনে বাধা দেওয়ার কারণে আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আমার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। আমি জবাব দেব।’ বিষয়টি নিয়ে কথা বলতে এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। পরে এক হোয়াটসঅ্যাপ বার্তায় রাশেদুল ইসলাম জানান, তিনি সপরিবারে অসুস্থ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে