
৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগপ্রক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, রাফি রেজুয়ান, সাদনান সাকিব, মেহেদী হাসান, রাফিউল বারি রাজনসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, লটারির মাধ্যমে এসপি নিয়োগের কথা বলা হলেও পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। লটারির সময় সাংবাদিক উপস্থিত রাখার কথা থাকলেও কাউকে রাখা হয়নি, যা পূর্বপ্রতিশ্রুতি ভঙ্গের শামিল। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কোন মানদণ্ডে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
বক্তারা আরও বলেন, বিসিএস ক্যাডারের সব কর্মকর্তাই মেধাবী ও যোগ্য। তারপরও আগের দায়িত্ব পালনে দক্ষ এমন কয়েকজন কর্মকর্তা নিয়োগ পাননি, যা মাঠপর্যায়ের প্রশাসনকে বিস্মিত করেছে। একই সঙ্গে ‘বিতর্কিত’ কয়েক জেলার এসপিদের পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে, যা একটি রাজনৈতিক দলের সুপারিশে হয়েছে বলে তাঁদের অভিযোগ। লটারি কার্যক্রম চলাকালে স্বরাষ্ট্রসচিব ও পুলিশপ্রধান উপস্থিত না থাকায় নিয়োগপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। শিক্ষার্থীদের মতে, এই নিয়োগ পদ্ধতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা ব্যাহত করতে পারে।
সমাবেশে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার প্রতি তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—
এক. ৬৪ জেলার এসপি নিয়োগপ্রক্রিয়া পুনর্মূল্যায়নের নির্দেশ ও তা গণমাধ্যমে প্রকাশ করা;
দুই. নীতি, যোগ্যতা, অভিজ্ঞতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পুনরায় পদায়ন নিশ্চিত করা এবং যোগ্যতার মানদণ্ড স্পষ্ট করা;
তিন. ভবিষ্যতের পদায়নপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করা।
পরে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে