এক পা, দু পা করে সতেরো বছর পার করে আঠারোতে পদার্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। আজ বৃহস্পতিবার পাবিপ্রবির ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।
আজ বৃহস্পতিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতিরিক্ত পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা দপ্তর) মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালে যাত্রা শুরু করা এ বিশ্ববিদ্যালয় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের লক্ষ্য হলো—এই বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা। যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয় বরং নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতাও অর্জন করবে। আমরা বিশ্বাস করি, বিশ্বমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। দীর্ঘ ১৭ বছরের পথ চলায় জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা, আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্রনায়ক, গবেষক, উদ্যোক্তা ও মানবতার কান্ডারি। তাদের শক্তি, বুদ্ধিমত্তা ও সাহসিকতায় আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী হবেন আলোকিত মানুষ, যিনি পেশাজীবীর পাশাপাশি হবেন দায়িত্বশীল নাগরিকও।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে