
রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার বিশাল কাশিয়াডাঙ্গার কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে।
আজ বুধবার সকালে বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত যুবক ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বিশাল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ২৬ জুন কাটাখালী থানায় মামলা হয়। গ্রেপ্তার যুবককে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে