
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন। তাঁদের মধ্যে দুটি আসনে বিএনপির তিনজন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এতে বিএনপির ভোট ভাগাভাগি হলে জয়ের সম্ভাবনা বাড়বে বলে আশা জামায়াতে ইসলামীর।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। একই আসনে মনোনয়ন চেয়েছিলেন স্থানীয় বিএনপির নেতা সুলতানুল ইসলাম তারেক। স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন দাখিল করেন তিনি। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বাতিল হয়। আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসনটিতে বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে হামলা ও খুনোখুনিও হয়েছে।
অন্যদিকে রাজশাহী-৫ আসনে (পুঠিয়া-দুর্গাপুর) বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী রেজাউল করিম ও পুঠিয়া উপজেলা বিএনপির নেতা ইসফা খায়রুল হক শিমুল। এই আসনে জামায়াতের প্রার্থী পুঠিয়া উপজেলার আমির মাওলানা মনজুর রহমান। ভোট ভাগ হয়ে যাওয়ার বিষয়ে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা কমিটির সভাপতি মো. ওবায়দুল্লাহ বলেন, ‘খুব নরমাল ব্যাপার, তাদের বিদ্রোহী প্রার্থী থাকলে তা আমাদের জন্য পজিটিভ।’
জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘রাজশাহী-১ আসনের বিদ্রোহী প্রার্থী অনেক দিন ধরে যেহেতু মাঠে আছেন, তাই কিছু ভোট পেতে পারেন। তারপরও চেষ্টা করব মাঠটাকে ঠিক করে নেওয়ার জন্য।’
রাজশাহী-৫ আসনের বিষয়ে বিশ্বনাথ সরকার বলেন, ‘ওই আসনে যেহেতু জামায়াতের প্রার্থী একেবারেই দুর্বল, আমরা আশা করছি কাভার দিতে পারব।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে