
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে কটূক্তি করার মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে গ্রহণ করেছেন আদালত। পরে আদালত আগামী ১৩ জুলাই অভিযোগপত্রের শুনানি গ্রহণের দিন রেখেছেন।
আজ সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আব্বাস আলীর এই মামলার ধার্য তারিখ ছিল। তাই সকালে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা অভিযোগপত্র তুলে ধরেন। এ সময় আদালতের বিচারক মো. জিয়াউর রহমান তা আমলে নিয়ে মামলার পরবর্তী দিন ধার্য করেন।
আব্বাস আলীর আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন। মামলার ধার্য করা আগামী তারিখে আসামিকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হবে। পরে শুনানি শেষে অভিযোগ গঠন হতে পারে।
উল্লেখ্য, আব্বাস আলী পরপর দুবার রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন নৌকার মনোনয়ন পেয়ে। গত বছরের শেষের দিকে দুটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। এর একটিতে আব্বাস আলীকে বলতে শোনা যায়, বঙ্গবন্ধুর ম্যুরাল করলে পাপ হবে। আর অন্যটিতে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে কটূক্তি করতে শোনা যায়।
এ নিয়ে তাঁর বিরুদ্ধে প্রথমে বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে ঢাকা থেকে তিনি গ্রেপ্তার হন। এরপর মেয়র খায়রুজ্জামান লিটনকে কটূক্তির অভিযোগে আরেকটি মামলা হয়। গ্রেপ্তারের পর আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। এ ছাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদও হারান তিনি।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে