
সড়কবাতি নিয়ে জ্ঞান আহরণে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সঙ্গে নিচ্ছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটকেও। ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিন তাঁরা ফ্রান্সে থাকবেন।
এ বিষয়ে অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাসিকের প্রশাসক ও প্রকৌশলীকে ফ্রান্সে নিয়ে যাবে।
রাসিকের প্রশাসক ও প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ওপর জ্ঞান আহরণ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ফ্রান্স ভ্রমণের সরকারি আদেশ জারি করতে স্থানীয় সরকার বিভাগে পাঠানো রাসিকের এই চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের কথা বলা হয়েছে। এ ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলেও চিঠিতে বলা হয়েছে।
জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আনি। আমাদের ডিলাররা আবার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সড়কবাতি বিক্রি করে। রাজশাহী সিটি করপোরেশন হয়তো আমাদের কোনো ডিলারের কাছ থেকে সড়কবাতি কিনছে। যখন কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেয় এবং উৎপাদন প্রক্রিয়া দেখতে যায় তখন তাদের আমরা সবকিছু দেখাতে ফ্রান্সে নিয়ে যাই।’
তবে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে রাসিক সড়কবাতি কিনছে, তা জানাতে পারেননি মেহেদী হাসান। তিনি বলেন, ‘আমাদের তিন-চারজন ডিলার আছে। কে সড়কবাতি দিচ্ছে এখন বলতে পারছি না।’
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানও কিছু জানাতে পারেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে