রাজশাহীতে মদ পান করে অসুস্থ হয়ে এক কলেজশিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জাহিদ কয়েকজনের সঙ্গে নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থাকতেন। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে তিনি মারা যান।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদ পান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। এর পর থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হননি, এই ভয়ে যে, মদ্যপানের বিষয়টি বাবা-মা জেনে যাবেন।
আজ ভোরে শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। এরপরই তাঁর মৃত্যু হয়। জাহিদকে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসককে মদ্যপানের বিষয়টি জানানো হয়েছে। তাঁর মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া লেখা আছে।
ওসি জানান, এ ব্যাপারে পরিবারের লোকদের কোনো অভিযোগ নেই। তাঁরা মামলা করতে চাননি। মরদেহের ময়নাতদন্ত করাতেও চাননি। ময়নাতদন্ত ছাড়াই তাঁরা মরদেহ নিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৪০ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে