
দুদিন আগেই পার্বতী রানীর (২১) সঙ্গে কথা হয়েছিল। চোখেমুখে উচ্ছেদের আতঙ্ক নিয়ে আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমি পোয়াতি। এখুন কার বাড়িত গিয়ে উঠব?’ দুদিন না যেতেই পার্বতীর কোলজুড়ে এসেছে এক কন্যাশিশু।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে রাজশাহীর মোল্লাপাড়ায় নিজের বাড়িতে সন্তান প্রসব করেন পার্বতী। আজ এখানেই খাসি জবাই করে খাইয়ে মহল্লার বাসিন্দাদের ‘বিদায়’ দেওয়ার কথা ছিল। এমন ঘটনা নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ভেস্তে যায় সেই আয়োজন।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) বাড়ির সামনে পার্বতী রানীর সঙ্গে যখন কথা হয়, তখনই তাঁকে অসুস্থ দেখাচ্ছিল।
স্বজনেরা জানান, আজ সকাল ৮টার দিকে পার্বতীর প্রসবব্যথা ওঠে। স্বামী নিপেন বিশ্বাস নির্মাণশ্রমিক। হাতে টাকা নেই। তাই হাসপাতালে নিয়ে যেতে পারেননি। ভরসা করেন মা-বড়মাদের ওপরেই। তাঁদের হাতেই ৯টা ২০ মিনিটে সন্তান প্রসব করেন পার্বতী।
কথা হয় নিপেন বিশ্বাসের সঙ্গে। জানালেন, এটি তাঁর তৃতীয় সন্তান। এখনো নাম ঠিক করেননি। তবে যে বড়মা এসেছিলেন সন্তান প্রসব করাতে, তিনি নাম রেখে গেছেন ‘শুকমনি’।
এ মহল্লার ১৬টি পাহাড়িয়া জনগোষ্ঠীর পরিবারকে উচ্ছেদচেষ্টার প্রতিবাদ জানাতে আজ সকালে ওই মহল্লায় যান আদিবাসী সংগঠনের নেতা-কর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও উন্নয়নকর্মীরা। শুকমনির আগমনের খবর মুহূর্তেই জানাজানি হয়ে যায়।
একজন বলছিলেন, ‘আজই পরিবারগুলোর উচ্ছেদের কথা ছিল। এমন ঘটনা যদি সত্যিই ঘটত, তাহলে পার্বতীর কপালে কী ছিল, তা ভেবেই আমরা উদ্বিগ্ন হয়ে উঠছি। এই মাটিতে শুকমনির নাড়ি পোঁতা হলো। এটিই যেন শুকমনির স্থায়ী আবাস থাকে। আমরা এটাই চাই।’
বিকেলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই মহল্লায় যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে তাঁরা কথা বলেন। মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন জানান, পাহাড়িয়াদের উচ্ছেদ চেষ্টার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিতে এসেছে। তিনি নির্দেশ দিয়েছেন, দলের নেতা-কর্মীরা যেন পাহাড়িয়াদের পাশে থাকেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে