
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর। এই সমাবর্তনে মোট ৫ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করবেন। সমাবর্তনের মূল প্রতিপাদ্যে এবার গুরুত্ব পাবে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা এবং খাদ্যসংকট মোকাবিলায় গ্র্যাজুয়েটদের ভূমিকা। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
উপাচার্য জানান, এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি গ্রহণ করবেন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সমাবর্তনের চেয়ার হিসেবে শারমীন এস মুরশিদ গ্র্যাজুয়েটদের ডিগ্রি দেবেন। সমাবর্তনের মূল বক্তা থাকবেন গবেষক ও প্রকৌশলবিজ্ঞানী কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান শুভেচ্ছা বক্তব্য দেবেন।
উপাচার্য জানান, এবারের সমাবর্তনে গ্র্যাজুয়েটদের সঙ্গে তাঁদের বাবা ও মা অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি আনন্দ ও গর্বের বিষয়। সমাবর্তনে দেশ ও বিশ্বের বর্তমান অর্থনৈতিক মন্দা এবং খাদ্যসংকট মোকাবিলায় গ্র্যাজুয়েটদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে